admin
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৭ জন

লালমোহনে এইবছর আমের অতিরিক্ত মুকুলে বাম্পার ফলনের সম্ভাবনা

ফটোকার্ড ডাউনলোড করুন
167

লালমোহন (ভোলা)প্রতিনিধি।
ফাগুনের আগুন লেগেছে মনে হয় প্র্রকৃতিতে। সবুজের সমাহারের মধ্যে দেখা দিয়েছে সোনালী রঙের আমের মুকুল। এই মুকুলের মৌ মৌ গন্ধে মৌমাছিরা মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে। বাতাসে আমের মুকুলের মৌ মৌ গন্ধ মানুষের মনকে বিমোহিত করেছে। চারিদিকে ছড়িয়ে পড়েছে মুকুলের পাগল করা ঘ্রান।
এই দৃশ্য দেখা গেছে ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমের বাগান ও বাসা বাড়ীতে রোপন করা আম গাছগুলোতে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা আম গাছেও দেখা দিয়েছে সোনালী মুকুল। প্রকৃতির নতুন সাজে যেন সেজেছে গ্রামগুলো।
উপজেলার বিভিন্ন এলাকায় বানিজ্যিক ভাবে আমের চাষ করা হচ্ছে। উপজেলা কৃষি অফিস তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করছে। তবে গ্রামাঞ্চলের প্রতিটি বাড়ীতে অনান্য গাছের সাথে আম গাছও রয়েছে আগোছালো ভাবে। সেই সকল গাছগুলোতে অনান্য বছরের তুলনায় এবছর অনেক বেশি মুকুল দেখা যাচ্ছে। মঙ্গলসিকদার এলাকার মোশারফ মিয়া বলেন, আমার বাড়ীতে অনান্য গাছের সাথে ২০টির মতো আম গাছ রয়েছে। এবছর আবহাওয়া ভালো থাকার কারনে অনেক মুকুল এসেছে। অনেক আগে যে গাছে সমস্ত গাছে মুকুল এসেছে সেগুলোতে এখন গুটিগুটি আমও দেখা যাচ্ছে। সব ঠিক থাকলে বেশি ফলন আসবে আশা করছি।
লালমোহন বদরপুর ইউনিয়নের নূরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে দাড়িয়ে থাকা আম গাছগুলোতে শোভা পাচ্ছে সোনালী রঙের মুকুল। দেখতে মনে হয় হলুদ আর সবুজের মহামিলন। মুকুলে মুকুলে ছেয়ে গেছে আম গাছের ডালগুলো। চারিদিকে ছরাচ্ছে মুকুলের সুবাশিত পাগল করা ঘ্রান। মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশিদ জানান, কলেজের সৌন্দয্য বৃদ্ধি ও ফলের জন্য অনান্য গাছের সাথে আম গাছও রোপন করা হয়েছে। প্রতি বছরই আম গাছগুলোতে আম ধরছে। তবে প্রতি বছরের তুলনায় এবছর আম গাছে অনেক মুকুল দেখা যাচ্ছে। আশা করছি এবছর ফলন অগের তুলনায় অনেক বেশি হবে।
লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসাইন বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি অফিসের সহযোগিতায় ও পরামর্শে আমের বাগান করা হয়েছে। কিছু কিছু গাছ আছে বারো মাসেই আম আসে। বর্তমানে একই গাছে এক ডালে মুকুল অন্য ডালে আম এই রকম গাছও রয়েছে। অনান্য বছরের তুলনায় এবছর আমের মুকুল অনেক বেশি। তবে আম বড় হলে ফলন কমে যাবে। অনেক ঝড়ে যাবে। ঝড়ার পরও সবকিছু ঠিকঠাক থাকলে আবহাওয়া অনুকুলে থাকলে লালমোহনে আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১০

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১১

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১২

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৩

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

১৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৫

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

১৬

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৭

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

১৮

ঈদুল আযহা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ডবাসী’কে শুভেচ্ছা : আতিকুর রহমান আতিক

১৯

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

২০