সিংড়া (নাটোর) উপজেলা প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৮ জন

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

৮৬

নাটোরের সিংড়া পৌর এলাকায় পৌর কর পুনর্মূল্যায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তির বিপরীতে ছড়ানো বিভিন্ন অপপ্রচার ও গুজবের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পৌরসভা প্রশাসক । একই সাথে স্বার্থান্বেষী মহলের কোনো বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে পৌর নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।
​আজ মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) সিংড়া পৌরসভার প্রশাসক
আব্দুল্লাহ আল রিফাত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। পৌর কর্তৃপক্ষ জানায়, ২০২৩-২০২৭ অর্থ বছরের জন্য সাম্প্রতিক সময়ে পৌরসভার আওতাধীন হোল্ডিংসমূহের পৌর কর পুনর্মূল্যায়নের লক্ষ্যে প্রাথমিক দাবি নোটিশ সংশ্লিষ্ট করদাতাদের নিকট প্রেরণ করা হয়েছে। তবে এই দাবি নোটিশকে কেন্দ্র করে ২/১ টি স্বার্থান্বেষী মহল জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং পৌরসভার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অন্যায়ভাবে ও অযৌক্তিকভাবে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।
​বিজ্ঞপ্তিতে আইনগত বাধ্যবাধকতার কথা উল্লেখ করে জানানো হয়, প্রতি ৫ (পাঁচ) বছর পর পর পৌর কর পুনর্মূল্যায়নের নিয়ম রয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর ধারা (৯৮) ও (১০৪) এবং পৌরসভা কর আরোপ ও আদায় পদ্ধতি বিধিমালা, ২০১৩ এর ১৭, ১৮ (১, ২) বিধি এবং আদর্শ কর তফসিল ২০১৪ এর বিধি ৩, ২১, ২২ ও ২৪ অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
​কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমানে প্রেরিত প্রাথমিক দাবি নোটিশটি কোনো চূড়ান্ত কর নির্ধারণ নয়; এটি কেবলই একটি প্রাথমিক মূল্যায়ন। এই নোটিশের বিষয়ে করদাতাদের কোনো প্রশ্ন, আপত্তি বা তথ্য সংশোধনের প্রয়োজন হলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার পূর্ণ সুযোগ রয়েছে।

​আগামী ২৯ জুন, ২০২৬ তারিখের মধ্যে সিংড়া পৌরসভা কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে নোটিশ সাথে নিয়ে এসে নাগরিকরা তাদের আপত্তি দাখিল করতে পারবেন। পরবর্তীতে পৌর কর নিরূপণ ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির মাধ্যমে আপিল শুনানি পূর্বক হোল্ডিং মালিকদের সাথে আলোচনা সাপেক্ষে সাধ্যের মধ্যেই যৌক্তিক পৌর কর পুনর্নির্ধারণ করা হবে। পৌরসভা কর্তৃপক্ষ সকল আবেদন ফর্ম ২৫ টাকা নিধারিত ও আপত্তি নিরপেক্ষভাবে বিবেচনা করবে বলে আশ্বস্ত করেছে।

​জনস্বার্থে সঠিক তথ্য প্রচার এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত সত্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে সিংড়া পৌরসভা কর্তৃপক্ষ। একই সাথে এই বিষয়ে সর্বসাধারণকে কোনোভাবে বিচলিত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8C%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

live

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১০

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১১

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

১২

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

১৩

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

১৪

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৫

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

১৬

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৭

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১৮

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১৯

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

২০