অনলাইন ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৩ জন

সিলেটকে হারিয়ে বিপিএলের ফাইনালে রাজশাহী

ফটোকার্ড ডাউনলোড করুন
382

বিপিএলে সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে উঠলো রাজশাহী ওয়ারিয়র্স। ১৬৫ রানের জবাবে খেলতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানের বেশি করতে পারেনি সিলেট।

বুধবার রাতে মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ রান করেন কেন উইলিয়ামসন। তিনি ৩৮ বলে ২ ছক্কা ও ১ চারের মারে ৪৫ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রান করে আউট হন জেমস নিশাম।

অবশ্য ওপেনিংয়ে এদিন শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম যেভাবে শুরু করেছিলেন, তাতে সংগ্রহটা আরও বড় হওয়ার কথা ছিল। আগ্রাসী ব্যাটিংয়ে ১৫ বলে ৪ ছক্কা ও ১ চারের মারে ৩২ রান করেছিলেন তামিম। ২১ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৬ রান করেছিলেন ফারহান।

সিলেটের হয়ে মাত্র ২৩ রান খরচায় ৩ উইকেট নেন সালমান ইরশাদ। এছাড়া ২০ রানের বিনিমিয়ে নাসুম আহমেদ ২ উইকেট, আর ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

রান তাড়ায় নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট। মাত্র ৭ রান তুলতেই ২ উইকেট হারিয়েছিল দলটি। রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন জাকির হাসান ও আরিফুল ইসলাম। পরে স্যাম বিলিংসকে নিয়ে হাল ধরে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন পারভেজ ইমন। আগ্রাসী ব্যাটিংয়ে দলকে ফেরান লড়াইয়ে।

দুজনের ৬৯ রানের দুর্দান্ত জুটি ভাঙে রান আউটে। ৩৪ বলে ৪৮ রান করে বিদায় নেন ইমন। এরপর ক্রিজে নেমে বিলিংসকে সঙ্গ দিতে পারেননি মঈন আলী। ৫ বলে ৭ রান করে বোল্ড হন তিনি। পরের ওভারে বিলিংসও আউট হলে ফের চাপে পড়ে সিলেট। ২৮ বলে ৩৭ রান করে ফেরেন এ ইংলিশ ব্যাটার। এরপর সিলেটকে আশা জাগিয়েছিলেন আফিফ হোসেন। তবে ১২ বলে ২১ রানে তার বিদায়ে সিলেটের জয়ের আশা ভঙ্গ হয়।

পরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ক্রিস ওকস, খালেদ আহমেদ ও নাসুমরা অবশ্য কোনো চমক দেখাতে পারেননি। তাতে ১২ রানের হার দিয়ে বিদায় নিতে হয় সিলেটকে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

১০

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১১

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১২

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১৩

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৪

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৫

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৭

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৮

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৯

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

২০