নিজস্ব প্রতিবেদক
৩০ মে ২০২৩, ৯:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৬ জন

কলাপাড়ায় বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন

১৭১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী কলাপাড়ায় বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কলাপাড়া পৌর শহরে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর সহযোগিতায় কলাপাড়া ওয়াস ব্যবসায়ীর আয়োজনে মেসার্স সিকদার স্যানিটারী, চিংগুড়িয়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নমিতা রানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার কঞ্জারভেন্সী অফিসার মো: নুরুল হক।

সভা পরিচালনা করেন কলাপাড়া ওয়াস ব্যবসায়ী সমিতির সম্পাদক মো: সাগর সিকদার। এসময় কমিউনিটি লোকদের মধ্যে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির ও ওয়াস কন্জুমার গ্রুপের মধ্যে বক্তব্য রাখেন, সালমা বেগম, সুমন সিকদার, রিনা রানী, নন্দিনী গাইন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর বরগুনা ও কলাপাড়ার টাউন কো-অর্ডিনেটর মো. শরিফুল ইসলাম খান ও মার্কেট ভেলপমেন্ট অফিসার-হোপ ফর দি পুওরেষ্ট কলাপাড়া পৌরসভার মো. জান্নাতুল নাঈম। আলোচনা সভায় মাসিক কি? মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার গুরুত্ব, মাসিক চলাকালীন পরিস্কার পরিচ্ছন্নতা, স্যানিটারী ন্যাপকিন ব্যবহারের সুবিধা, মাসিকের সময় অ-স্বাস্থ্যকর অভ্যাসের পরিনতি, মাসিক সংক্রান্ত কুসংস্কার, ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে কলাপাড়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করে বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামড়ের পর মৃত সাপ নিয়েই হাসপাতালে, দেখে দ্রুত এন্টিভেনাম দিলেন চিকিৎসক

১০ দিন ধরে নিখোজ স্কুলছাত্রী

দিনাজপুর সীমান্তে নারীসহ ৪ বাংলাদেশিকে শূন্যরেখায় আটকে দিল বিজিবি, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

মাদারীপুর সদর থানা থেকে পালানো আসামি ২৪ ঘন্টার ভিতরে কেরানীগঞ্জে থেকে গ্রেফতার

কুষ্টিয়া সীমান্তে বিজিবির জোড়া অভিযান: ৯ লাখ ১৮ হাজার টাকার মাদক জব্দ

ভুয়া কমিটি, জাল স্বাক্ষরে নিয়োগ বাণিজ্য! মণিরামপুরে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

গণঅভ্যুত্থানে চাকরি হারিয়ে কৃষিতে নতুন স্বপ্ন, টানা বৃষ্টিতে মাটিতে মিশল সেই স্বপ্ন

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

১০

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

১১

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১২

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

১৩

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

১৪

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

১৫

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৬

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

১৭

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

১৮

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৯

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

২০