নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৩, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫০ জন

ঠাকুরগাঁওয়ে ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন জেলা পুলিশের সংবাদ সম্মেলন

২৩২

মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল থানার ইজিবাইক চালক সাইফুল্লাহ (১৫) হত্যার রহস্য উদ্ঘাটন বিষয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে

বৃহস্পতিবার ( ১৬) মার্চ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ পরিদর্শক নিরস্ত্র (ডিআইও-১) ডিএসবি আব্দুল মতিন প্রধান, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, চলতি বছরের ৪ মার্চ রাণীশংকৈল থানার রামরাই দীঘি এলাকায় ভুট্টা ক্ষেতে প্লাস্টিকের চিকন দড়ি দিয়ে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে একটি ক্লু-লেস মামলা রজু হয় রানীশংকৈল থানায়। পুলিশ জানতে পারে মরদেহটি ইজিবাইক চালক সাইফুল্লাহ (১৫) এর। মামলার ছাঁয়া তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা বিভাগকে। গোয়েন্দা বিভাগ, রানীশংকৈল থানা পুলিশ ও হরিপুর থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে তদন্ত শুরু হয়।

এর আগে চলতি বছরের ৩০ জানুয়ারি হরিপুর থানায় ইজিবাইক চুরির একটি মামলায় পুলিশ জানতে পারে যে, হরিপুর থানার ধীরগঞ্জ বাজার এলাকায় রাকিব (১৫) নামে এক ইজিবাইক চালককে প্লাস্টিকের চিকন দড়ি দিয়ে হাত পা বেঁধে মুখে রুমাল দিয়ে রাস্তার পাশের্^ ভুট্টা ক্ষেতে ফেলে ইজি বাইক নিয়ে চম্পট দেয় চোরেরা। পরে রাকিবের বাবার কাছে ফোন দিয়ে হিমু নামে এক ব্যক্তি ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।

পুলিশ তদন্তে দেখতে পায়, রাণীশংকৈলের ইজিবাইক চালক সাইফুল্লাহ ও হরিপুরের ইজিবাইক চালক রাকিবকে একই ভাবে প্লাস্টিকের চিকন দড়ি দিয়ে হাত পা বেঁধে ভ্ট্টুা ক্ষেতে ফেলে রাখা হয়েছিল। পরে উভয় ঘটনা একই চক্রের কাজ ধারনা থেকে রাকিবের পিতার নিকট চাঁদা দাবিকারী হিমুকে আটক করা হয়। এর পর থেকেই বেরিয়ে আসে সাইফুল্লাহ হত্যা ও রাকিবের অটো চুরির ঘটনায় জড়িতদের নাম । পরে গ্রেফতারকৃত ১০ জনকে জিজ্ঞাসাবাদে উভয় ঘটনায় তারা জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

গ্রেফতারকৃতরা হলেন, রাণীশংকৈল উপজেলার মো: মেহেদী হাসান (১৮), মো: আব্দুল কাদের (৩০), মো: সাদেকুল ইসলাম ওরফে মোজাম্মেল হক মজু (২৪), মো: সজল (২৪), মো: মহিরুল ইসলাম (৪০), মো: মাহবুবু হোসেন (২০), মো: নুর আলম ওরফে মংলা (১৯), মো: মামুন ওরফে বোবা (১৮), মো: সোহেল রানা (১৮) ও মো: ইমরুল কায়েস ওরফে ইমু (২৬)। গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%a0%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%81-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b8-%e0%a6%b9%e0%a6%a4/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামড়ের পর মৃত সাপ নিয়েই হাসপাতালে, দেখে দ্রুত এন্টিভেনাম দিলেন চিকিৎসক

১০ দিন ধরে নিখোজ স্কুলছাত্রী

দিনাজপুর সীমান্তে নারীসহ ৪ বাংলাদেশিকে শূন্যরেখায় আটকে দিল বিজিবি, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

মাদারীপুর সদর থানা থেকে পালানো আসামি ২৪ ঘন্টার ভিতরে কেরানীগঞ্জে থেকে গ্রেফতার

কুষ্টিয়া সীমান্তে বিজিবির জোড়া অভিযান: ৯ লাখ ১৮ হাজার টাকার মাদক জব্দ

ভুয়া কমিটি, জাল স্বাক্ষরে নিয়োগ বাণিজ্য! মণিরামপুরে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

গণঅভ্যুত্থানে চাকরি হারিয়ে কৃষিতে নতুন স্বপ্ন, টানা বৃষ্টিতে মাটিতে মিশল সেই স্বপ্ন

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

১০

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

১১

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১২

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

১৩

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

১৪

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

১৫

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৬

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

১৭

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

১৮

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৯

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

২০