admin
১০ মে ২০২৫, ১:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬০ জন

মোংলা সরকারী হাসপাতাল ১০০ শয্যার দাবিতে মানববন্ধন

ফটোকার্ড ডাউনলোড করুন
253

চিকিৎসার মান উন্নত করণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (১০ মে) সকাল ১১টায় পৌর মার্কেটের মূল ফটকের সামনে “মোংলা উপজেলার সর্বস্তরের জনগন” ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেনি পেশার সাধারন মানুষ অংশগ্রহন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোঃ শাহীন হোসেন’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান।

এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ’র পৌর আমীর এম এ বারী, পৌর বিএনপি’র সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ, অধ্যক্ষ আবু সাইদ খান, অধ্যক্ষ মোঃ সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী নাসির তালুকদার, জামায়াত নেতা মোঃ আনিসুর রহমান, সাবেক ছাত্রনেতা মইন উদ্দিন মিলন, সাংস্কৃতিক সংগঠক জানে আলম বাবু, সাবেক ছাত্রদল নেতা শরিফুল ইসলাম মিঠু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান শুভ প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মোংলা একটি বন্দর নগরী। পাশাপাশি মোংলা হচ্ছে শিল্প নগরী, পর্যটন নগরী এবং উপকূলীয় এলাকার জলবায়ু ঝুঁকিতে থাকা অভিবাসনবান্ধব প্রথম শ্রেণীর পৌরসভা। মোংলা উপজেলা হাসপাতালে রামপাল, দাকোপ, মোড়েলগঞ্জ, শরণখোলাসহ নানান জায়গা থেকে মানুষ চিকৎসাসেবা নিতে আসেন। হাসপাতালটি ৫০ শয্যার হওয়াতে বর্ধিত রোগীর চাপ সামাল দিতে পারছেনা। কাজেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হোক।

মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ বলেন, সরকারকে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আশেপাশের উপজেলার চাপ এবং কর্মসস্থানের জন্য ছুটে আসা মানুষের ভীড়ে মোংলা শহর এখন জনসংখ্যার ভারে ন্যুব্জ। বর্ধিত মানুষসহ সকল জনগনের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা এখন সময়ের দাবি।

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ শাহীন হোসেন প্রশ্ন রেখে বলেন, ২৮জন চিকিৎসকের বিপরীতে ৫জন চিকিৎসক দিয়ে আর কতোদিন হাসপাতালের কার্যক্রম চলবে? তিনি ৫০ শয্যার মোংলা উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণের দাবিকে ন্যায্য দাবি উল্ল্যেখ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাবি মেনে নেয়ার আহ্বান।

তিনি আরো বলেন হাসপাতালের ভবনের অবস্থা খুবই নাজুক। যে কোন সময়ে পুরনো ভবন ভেঙ্গে পড়তে পারে। তাই হাসপাতালের নতুন ভবন নির্মানের দাবি জানাই।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অপারেশন কার্যক্রম সব সময় চালু রাখার জন্য জরুরি ভিত্তিতে গাইনী ও এনেসথেসিয়া বিশেষজ্ঞ পদায়নের জোর দাবি জানায়।

মানববন্ধন শেষে হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরনের দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি পালন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১০

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

১১

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

১২

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

১৩

ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে: হাবিবুর রহমান রাব্বি

১৪

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

১৫

ভোলার মনপুরায় ইয়াবাসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ

১৬

বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট মৎস্যবিদ মো: সাইদুর রহমান

১৭

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

১৮

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

১৯

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

২০