নিজস্ব প্রতিবেদক
১৮ অগাস্ট ২০২৫, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০৯ জন

শেরপুরের ঝিনাইগাতীতে ৩ সফল মৎস্য খামারিকে সম্মাননা প্রদান

৪১৬

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্‌বোধন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩ সফল মৎস্য খামারীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দেন ইউএনও মো.আশরাফুল আলম রাসেল। এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। এসময় র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.রজব আলী। এতে আরও বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ,উপজেলা কৃষি কর্মকর্তা মো.ফরহাদ হোসেন,শিক্ষক মো.রোস্তম আলী,ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির,মৎস্য চাষি মো.আব্দুল আওয়াল প্রমুখ। সভা শেষে উপজেলার তিন মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়। এ বছর সফল মৎস্য খামারির পুরস্কার লাভ করেন হায়াত মৎস্য খামারের কর্ণধার মো. আবু হায়াত সোলায়মান, রোহান-সোহান মৎস্য খামারের কর্ণধার মো.আব্দুল আওয়াল, রহিজ মৎস্য খামারের কর্ণধার মো.রহিজ উদ্দিন। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ইউএনও মো.আশরাফুল আলম রাসেল ও অতিথিবৃন্দ।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%97%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a9-%e0%a6%b8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১০

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

১১

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি

১২

বোরহানউদ্দিনে কাচিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: টাকার বিনিময়ে মালিকানা বদল!

১৩

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

১৪

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

১৫

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

১৬

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

১৭

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

১৮

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

১৯

রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

২০