স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২২ জন

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ফ্রান্স-সুইডেন দ্বৈরথ, ফেবারিট কে?

১৯০
কৃত্রিম বুদ্ধিমত্তায় নির্মিত প্রতীকী ছবি
কৃত্রিম বুদ্ধিমত্তায় নির্মিত প্রতীকী ছবি

প্রায় এক শতাব্দীর অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বিশ্বকাপের মঞ্চে। ১৯৩০ থেকে ২০২৬, ৯৬ বছরের দীর্ঘ ইতিহাসে এই প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও সুইডেন। উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে বাংলাদেশ সময় রাত ৩টায় অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত লড়াই।

বিশ্ব ফুটবলের দুই ঐতিহ্যবাহী দল শুরু থেকেই বিশ্বকাপের অংশ হলেও এতদিন কখনোই একে অপরের বিপক্ষে মাঠে নামেনি তারা। ১৯৫৮ সালে সুযোগ তৈরি হলেও ফাইনালে ওঠার পথে ব্যর্থ হওয়ায় সেই সম্ভাবনাও আর বাস্তবে রূপ নেয়নি।

ঐতিহাসিকভাবে ১৯৫৮ বিশ্বকাপে সুইডেন ফাইনালে উঠলেও ফ্রান্স সেমিফাইনালেই থেমে যায়, যেখানে তারা ব্রাজিলের কাছে ৫-২ ব্যবধানে হেরে বিদায় নেয়। অন্যদিকে সেই আসরে ব্রাজিল শিরোপা জেতে সুইডেনকে হারিয়েই।

এরপর দীর্ঘ সময় পার হলেও বিশ্বকাপের মঞ্চে দুই দলের পথ কখনোই এক হয়নি। তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বাছাইপর্বে তাদের মুখোমুখি লড়াই হয়েছে একাধিকবার। ১৯৯২ ইউরোতে ১-১ ড্র, ২০১২ ইউরোতে সুইডেনের ২-০ জয় এবং ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে উভয় দলের ২-১ ব্যবধানে হোম জয়, সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বিশ্বকাপের মঞ্চে দেখা হয়নি কখনো।

এবারের আসরে ফ্রান্স দাপট দেখিয়ে নকআউট পর্বে উঠেছে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় তুলে নিয়ে তারা করেছে ১০ গোল। অন্যদিকে সুইডেন তৃতীয় সেরা দল হিসেবে কোনোভাবে জায়গা করে নিয়েছে শেষ বত্রিশে।

ম্যাচের আগে ফ্রান্সকে নিয়ে সতর্ক মন্তব্য করেছেন সুইডেনের সাবেক তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। তিনি বলেন, ‘এমন কোনো দল দেখছি না যারা ফ্রান্সকে হারাতে পারে। তারা অন্য স্তরের ফুটবল খেলে।’

অন্যদিকে সুইডেনের কোচ গ্রাহাম পটার আশাবাদী হলেও বাস্তবতা স্বীকার করেছেন, বড় দলের বিপক্ষে সুযোগ পেতে হলে নিখুঁত পারফরম্যান্স প্রয়োজন।

ফ্রান্স শিবিরও ম্যাচটিকে হালকাভাবে নিচ্ছে না। কোচ দিদিয়ে দেশঁ খেলোয়াড়দের সতর্ক করেছেন যে সুইডেনের অভিজ্ঞতা ও কৌশলগত শক্তি তাদের বিপদে ফেলতে পারে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন, হেফাজতের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির অভিযোগ

কেক তৈরিতে পচা ডিম,বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

সরকারের ১৮০ দিন: তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কোন পথে?

দিনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কে নিয়ে ফেসবুকে পোস্ট , রাতে যুবদল নেতাকে পিটিয়ে জখম

সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর ‎হামলা, প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ ‎

নতুন কুঁড়ি স্পোর্টসের অর্থ আত্মসাতের অভিযোগ মনপুরার ইউএনও আবু মুছার বিরুদ্ধে

লালমোহনে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রূপগঞ্জে ইউনিয়নের প্রশাসক ও সদস্যদের সংবর্ধনা

সেফটিক ট্যাংকে নেমে মর্মান্তিক মৃত্যু, পঞ্চগড়ে ৮ জনের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ে গৃহবধূকে বর্বর নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৩

১০

ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী

১১

লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি

১২

মনপুরায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৩

লালমোহনে স্কুল ফাঁকি দিয়ে প্রতিপক্ষের চলাচলের পথে তালা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

১৪

নওগাঁর মহাদেবপুর ৯ ও ১০ নং চেরাগপুর ভীমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চৌমাশিয়া বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১৫

নওগাঁর মান্দা লক্ষ্মীরামপুর গ্রামে প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্ত কলাগাছ কাটলেন প্রতিপক্ষরা

১৬

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, সাড়ে ২৫ লাখ নকল সিগারেট জব্দ

১৭

আরাফাত রহমান কোকো: নীরবে চলে যাওয়া এক নিভৃতচারী ক্রীড়া সংগঠকের গল্প

১৮

যশোরে ইসলামী আন্দোলনের জেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

১৯

স্বচ্ছতা ও সাশ্রয়ের দৃষ্টান্ত স্থাপন করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেলেন দুই ইউএনও

২০