অনলাইন ডেস্ক;
১১ জুলাই ২০২৬, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৭ জন

গণঅভ্যুত্থানে চাকরি হারিয়ে কৃষিতে নতুন স্বপ্ন, টানা বৃষ্টিতে মাটিতে মিশল সেই স্বপ্ন

২২৫

‎‎গণঅভ্যুত্থানের পর চাকরি হারিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করার স্বপ্ন দেখেছিলেন ভোলার দক্ষিণ আইচা থানার চর মনিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তরুণ উদ্যোক্তা আল ফাহাদ। সংসারের হাল ধরতে শেষ সম্বল, সঞ্চয় আর ধারদেনা করে গড়ে তুলেছিলেন সবজির খামার। ভেবেছিলেন, কৃষিই হবে তার নতুন জীবনের আশার আলো। কিন্তু প্রকৃতির নির্মম আঘাতে সেই স্বপ্ন আজ চোখের সামনেই পানি আর কাদা মাটিতে মিশে গেছে।
‎টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় তলিয়ে গেছে তার সবজি ক্ষেত। পানির নিচে নষ্ট হয়ে গেছে পরিশ্রমে গড়া ফসল। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি। মাঠে দাঁড়িয়ে এখন শুধু ডুবে যাওয়া স্বপ্নের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন এই তরুণ কৃষক।
‎কণ্ঠ ভারী করে আল ফাহাদ বলেন,
‎”চাকরি হারানোর পর ভেবেছিলাম কৃষিই আমাকে বাঁচাবে। অনেক কষ্টে টাকা জোগাড় করে চাষ শুরু করেছিলাম। কিন্তু টানা বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। এখন ধার দেনা কীভাবে শোধ করব, পরিবারকে কীভাবে চালাব,কোনো পথ খুঁজে পাচ্ছি না।
‎শুধু আল ফাহাদ নন, একই দুর্যোগে দক্ষিণ আইচা ও আশপাশের এলাকায় অসংখ্য কৃষকের ফসলি জমি, সবজি ক্ষেত, মাছের খামার ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিকে প্রকৃতির তাণ্ডব, অন্যদিকে ঋণের বোঝা সব মিলিয়ে হতাশায় দিন কাটছে কৃষকদের।
‎ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত সরকারি সহায়তা, সহজ শর্তে কৃষিঋণ পুনঃতফসিল এবং ক্ষতিপূরণের ব্যবস্থা না হলে অনেকেই পথে বসবেন। তাদের ভাষায়, “বৃষ্টি শুধু ফসলই নষ্ট করেনি, আমাদের ভবিষ্যতের স্বপ্নও ভাসিয়ে নিয়ে গেছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামড়ের পর মৃত সাপ নিয়েই হাসপাতালে, দেখে দ্রুত এন্টিভেনাম দিলেন চিকিৎসক

১০ দিন ধরে নিখোজ স্কুলছাত্রী

দিনাজপুর সীমান্তে নারীসহ ৪ বাংলাদেশিকে শূন্যরেখায় আটকে দিল বিজিবি, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

মাদারীপুর সদর থানা থেকে পালানো আসামি ২৪ ঘন্টার ভিতরে কেরানীগঞ্জে থেকে গ্রেফতার

কুষ্টিয়া সীমান্তে বিজিবির জোড়া অভিযান: ৯ লাখ ১৮ হাজার টাকার মাদক জব্দ

ভুয়া কমিটি, জাল স্বাক্ষরে নিয়োগ বাণিজ্য! মণিরামপুরে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

গণঅভ্যুত্থানে চাকরি হারিয়ে কৃষিতে নতুন স্বপ্ন, টানা বৃষ্টিতে মাটিতে মিশল সেই স্বপ্ন

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

১০

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

১১

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১২

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

১৩

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

১৪

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

১৫

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৬

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

১৭

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

১৮

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৯

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

২০